প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ভাষা শহীদদের স্মরণে অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ||
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত “অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–২)”–এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় শুরু হওয়া এ ফাইনালে অংশ নেয় শহীদ জব্বার একাদশ ও শহীদ শফিউর একাদশ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি শেষ হলে পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।টুর্নামেন্টটির প্রধান স্পন্সর ছিল সুফিয়া-মান্নান ফাউন্ডেশন। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ফাউন্ডেশনটি ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক উদ্যোগে সহযোগিতা দিয়ে আসছে।ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মজিবর রহমান, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত); ডা. এস. কে. এম নাজমুল হাসান, বিভাগীয় প্রধান (হেপাটোলজি); ডা. মীর নুর উস সাদ (সৈকত), বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন; ডা. মোঃ নাছিরুজ্জামান সেলিম, সহকারী পরিচালক; এবং মোঃ মোবারক হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবীর মিল্লাতি, পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানা; মোঃ আশিকুর রহমান তানভীর, নির্বাহী অফিসার, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন; এবং জনাব আল রাবি, জেনারেল ম্যানেজার, ঝংকার আইটি। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আনোয়ার পাশা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ কবির শাহ, সভাপতি, আউটসোর্সিং শসৈনইমেকহা শাখা, কিশোরগঞ্জ।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ক্রীড়াচর্চার মনোভাব আরও জোরদার করবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ