দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে খুলনায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ,মিলবে ৫ পণ্য

পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদরের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা।

আজ মঙ্গলবার সকাল থেকে নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও কোনো কাগজপত্র ছাড়াই পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে টিসিবি সূত্র।

পণ্য বিক্রির স্থানগুলো হলো—বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজার, রূপসা ব্রিজের নিচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গণ ও শিল্পকলা একাডেমি।

টিসিবি সূত্র জানায়, নিয়মিত পণ্যের সঙ্গে রমজান উপলক্ষে অতিরিক্তভাবে ছোলা ও আধা কেজি খেজুর যুক্ত করা হয়েছে। প্রতি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ ৪০০ জন ভোক্তা পণ্য সংগ্রহ করতে পারবেন।

খুলনা টিসিবির আঞ্চলিক পরিচালক মো. হুমায়ুন কবির জানান, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম চলবে। সাধারণ ভোক্তাদের জন্যও পণ্য কেনার সুযোগ উন্মুক্ত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রমজানে খুলনায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ,মিলবে ৫ পণ্য

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদরের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা।

আজ মঙ্গলবার সকাল থেকে নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও কোনো কাগজপত্র ছাড়াই পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে টিসিবি সূত্র।

পণ্য বিক্রির স্থানগুলো হলো—বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজার, রূপসা ব্রিজের নিচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গণ ও শিল্পকলা একাডেমি।

টিসিবি সূত্র জানায়, নিয়মিত পণ্যের সঙ্গে রমজান উপলক্ষে অতিরিক্তভাবে ছোলা ও আধা কেজি খেজুর যুক্ত করা হয়েছে। প্রতি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ ৪০০ জন ভোক্তা পণ্য সংগ্রহ করতে পারবেন।

খুলনা টিসিবির আঞ্চলিক পরিচালক মো. হুমায়ুন কবির জানান, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম চলবে। সাধারণ ভোক্তাদের জন্যও পণ্য কেনার সুযোগ উন্মুক্ত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ