দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ভেড়ামারায় জাটকা বিরোধী অভিযান, ৭ কেজি জাটকা জব্দ

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজার মাছের আড়তে আজ সকালে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশেদ হাসান। এসময় বাজারে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা ইলিশ পরবর্তীতে ভেড়ামারা উপজেলার জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে এসআই দিবাকর হালদারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জনস্বার্থে ও ইলিশ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভেড়ামারায় জাটকা বিরোধী অভিযান, ৭ কেজি জাটকা জব্দ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজার মাছের আড়তে আজ সকালে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশেদ হাসান। এসময় বাজারে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা ইলিশ পরবর্তীতে ভেড়ামারা উপজেলার জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে এসআই দিবাকর হালদারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জনস্বার্থে ও ইলিশ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ