দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

শপথের আগের দিন সোমবার তিনি চিঠি দিয়ে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, এই সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি।"এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে।

গেল বৃহস্পতিবার ভোটের পর ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট হয়েছে শুক্রবার। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন হয়েছে।

এবারের নির্বাচনে ২০৯টি আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান দুই আসনে ভোট করে দুটোতেই জিতেছেন।গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন।

সে কারণে বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হলেও তাকে একটি ছেড়ে দেওয়ার তথ্য শপথের আগেই নির্বাচন কমিশনকে জানাতে হল।

নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে তা না জানালে জয় পাওয়া সবগুলো আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে।

১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) একজন কয়টি আসনে ভোট করবেন, তার উল্লেখ ছিল না; পরে নতুন দফা যুক্ত করে সর্বোচ্চ আসনের সীমা বেঁধে দেওয়া হয়।

১৯৮৬ সালে প্রথমবারের মত একজনকে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়। ২০০৮-২০০৯ সালে আরপিও সংশোধন করে তা তিনটি আসনে নামিয়ে আনা হয়।

দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পাঁচটি আসনে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেষ হাসিনার তিনটি আসন জেতার রেকর্ড রয়েছে।

সবশেষ দশম ও একাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা দুটি আসনে জেতেন; সংসদ সদস্য হিসেবে গোপালগঞ্জ-৩ রেখে শপথ নেওয়ার আগে রংপুর-৬ আসনটি ছেড়ে দেন। ছেড়ে দেওয়া আসনে দুবারই উপ নির্বাচন করে বিজয়ী হন শিরিন শারমিন চৌধুরী।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তিন আসনে প্রার্থী হয়েছিলেন; মনোনয়নপত্র বাছাইয়ের আগেই সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যু হওয়ায় তিনটি মনোয়নপত্র বাছাই কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়।

শেরপুর-৩ ও উপ-নির্বাচনের সিদ্ধান্ত ‘শিগগিরই’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর পর ভোট বাতিল হয়েছিল আগেই। ওই আসনে নতুন করে তফসিল দেবে ইসি।

তাছাড়া বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া আসনে উপ নির্বাচন করতে হবে। সেজন্যও আলাদা তফসিল দিতে হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এ দুই নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ‘শিগগিরই’ সিদ্ধান্ত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ