পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজ সেবামূলক সামাজিক সংগঠন মা বাবার দোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের সুবিধা বঞ্চিত ৫০ টি পরিবারের মাঝে নতুন কাপড় বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পান কবিরাজ শাহ জালাল। এসময় নতুন কাপড় পেয়ে শাহ জালালের জীবনের সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি গরীব অসহায় মানুষকে যাতে ভবিষ্যতে আরো বেশী দিতে পারেন সে জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন তারা।
মা বাবার দোয়া ফাউন্ডেশনের সভাপতি পান কবিরাজ শাহ জালাল বলেন, সামনে পবিত্র মাহে রমজান। তাই সমাজের গরীব অসহায় মানুষের রোজা ও ইফতারের জন্য নানা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে আজকে ৫০ টি পরিবারের মাঝে নতুন থ্রী পিছ ও কাপড় বিতরণ করা হয়। রমজানের আগে ইফতার সামগ্রি বিতরণ করবো। এ বলে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। এদিকে স্থানীয়রা জানিয়েছেন,পান কবিরাজ শাহ বছর জুড়ে সমাজের গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোসহ সামজিক ও ধর্মীয় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশিদারিত্ব রেখে আসছেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন