দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

নাটোরে নির্বাচনের পর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

নাটোরে নির্বাচন পরবর্তী সহিংসতা, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা তাইফুল ইসলাম টিপু।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর উপজেলার মোমিনপুর এলাকায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, লালপুর-বাগাতিপাড়ায় নির্বাচনের আগে তিনি যে অস্থিরতার আশঙ্কা করেছিলেন, বর্তমানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, অসুস্থ ও নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হচ্ছে। 

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনোত্তর সহিংসতায় অনেক মানুষ আহত হয়েছেন এবং ভয়ে অনেকে দোকানপাট খুলতে পারছেন না। বিভিন্ন স্থানে বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ওয়ালিয়ায় সংঘর্ষের ঘটনা তুলে ধরে তিনি বলেন, গতকাল সংঘর্ষের পর দুই নেতা আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নেন। পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পায়নি। তবে দুই ঘণ্টা পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একই দোকানে পুনরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। এই ঘটনাকে 'পরিকল্পিত' বলে উল্লেখ করেন তাইফুল ইসলাম টিপু।

এসব ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন টিপু। তিনি দেশের নাগরিক হিসেবে নেতাকর্মীদের নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তা চেয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এসব অভিযোগের বিষয়ে নাটোর-১ আসনের বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুল ঢাকা পোস্টকে বলেন, সংবাদ সম্মেলনে উনি (স্বতন্ত্র প্রার্থী) যে অভিযোগ করেছেন, সেসব অভিযোগের যদি কোনো সত্যতা থাকে আমি অনুরোধ করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেগুলো বলতে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দোষীদের যেনো আইনের আওতায় আনা হয় আমি সেটা বলব। আমি যতদুর শুনেছি গতকাল ওয়ালিয়ায় মারামরি হয়েছে, ওই জায়গা থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং এটা তারই নাকি সমর্থক। আমি গতকালকে ঢাকায় আসার আগেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে এসেছি যেনো কোনো ভাবেই কোনো অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয়। অন্যায়কারী যেই হোক না কেন অন্যায়কারীর বিচার হবেই।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সংবাদ সম্মেলনে গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নাটোরে নির্বাচনের পর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ