দৈনিক উত্তরের নিউজ
আপডেট : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

আজ কেন জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক সমন্বয় ও সৌজন্যের বার্তা নিয়ে মাঠে নামছেন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) পৃথক সময়ে ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া উইং। দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার। সংশ্লিষ্ট দুই নেতার সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এ সৌজন্য সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ বলে মনে করছেন দলীয় নেতারা।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে আগামী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন তারেক রহমান।

এদিকে নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি বলেন, জনগণের সুস্পষ্ট রায় দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্বে বিএনপি এককভাবে ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এবারও নিরঙ্কুশ জয়ের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বিএনপি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আজ কেন জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ