দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভালোবাসার দিনে সুন্দরবনের প্রতি দায়বদ্ধতার আহ্বান

আজ ১৪ ফেব্রুয়ারি। সারা বিশ্বে দিনটি ভালোবাসা দিবস হিসেবে পরিচিত হলেও দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের কাছে দিনটি ‘সুন্দরবন দিবস’। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে সচেতনতা সৃষ্টি ও সংরক্ষণের দাবি জোরদার করতেই এ দিবস পালন করা হয়।

উপকূলীয় খুলনাসহ বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন, র‌্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশকর্মীরা বলছেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি উপকূলীয় মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রাকৃতিক ঢাল। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে এই বনই প্রথম প্রতিরোধ গড়ে তোলে।

বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। বন বিভাগের তথ্যমতে, এখানে ৫ শতাধিক উদ্ভিদ প্রজাতি ও পাঁচ শতাধিক বন্য প্রাণীর বসবাস। বিশ্বের বিরল প্রজাতির প্রাণী রয়েল বেঙ্গল টাইগার-এর অন্যতম প্রধান আবাসস্থলও এই বন।

জীববৈচিত্র্যের গুরুত্ব বিবেচনায় ১৯৯২ সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরে ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এই স্বীকৃতি দেশের জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বও বাড়িয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি, অবৈধভাবে গাছ কাটা, বন্য প্রাণী শিকার এবং প্লাস্টিক দূষণ সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠছে। উপকূলীয় নদীতে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতাও বনজ সম্পদ ও প্রাণীকুলের জন্য ঝুঁকিপূর্ণ।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনায় আয়োজিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়। সেই থেকে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে। আয়োজকরা বলছেন, সামাজিক আন্দোলন জোরদার না হলে বিশ্ব ঐতিহ্য এই বন রক্ষা করা কঠিন হবে।

পরিবেশবিদদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প জীবিকা, প্লাস্টিকমুক্ত উদ্যোগ এবং সচেতনতা বাড়ানোই পারে সুন্দরবনকে টিকিয়ে রাখতে। প্রকৃতি বাঁচলে উপকূল বাঁচবে, আর উপকূল বাঁচলে নিরাপদ থাকবে দেশের একটি বড় অংশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভালোবাসার দিনে সুন্দরবনের প্রতি দায়বদ্ধতার আহ্বান

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ