দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

ফরিদপুরে বিএনপির জয়জয়কার, একটিতে জামায়াতের ঐতিহাসিক বিজয় ​

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে বিএনপি। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতেই বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। অন্যদিকে, ফরিদপুর-১ আসনে জয়লাভ করে চমক দেখিয়েছে জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় পর আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে কোনো প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

​ফরিদপুর-১: জামায়াতের ঐতিহাসিক জয়

​সবচেয়ে বড় চমক এসেছে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথম এই আসনে বিজয় পেল জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। ২৭ হাজার ৬৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়ে ড. ইলিয়াস এই আসনে জামায়াতের নতুন ইতিহাস গড়লেন।

​ফরিদপুর-২: শামা ওবায়েদের বড় জয়

​ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট। ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে এই আসনে বিজয়ী হন শামা ওবায়েদ।

​ফরিদপুর-৩: সদর আসনে চৌধুরী নায়াব ইউসুফ

​ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির ঐতিহ্য ধরে রেখেছেন চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যাপক আব্দুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট। ২৪ হাজার ৪৩০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন নায়াব ইউসুফ।

​ফরিদপুর-৪: বিজয়ী শহিদুল ইসলাম বাবুল

​ফরিদপুর-৪ আসনেও আধিপত্য বজায় রেখেছে বিএনপি। দলটির প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ছরোয়ার হুসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট। ৫১ হাজার ৬৩৮ ভোটের বিশাল ব্যবধানে জয় পান বাবুল।

​শান্তিপূর্ণ নির্বাচন ও জনমনে স্বস্তি

​জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৬৫৭টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে নিরাপত্তায় ৭১৬ জন সেনা সদস্য, ১৩ প্লাটুন বিজিবি এবং নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেন।

​কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ভোটাররা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এবারের নির্বাচনে ৪টি আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার সংখ্যা ছিল ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ফরিদপুরে বিএনপির জয়জয়কার, একটিতে জামায়াতের ঐতিহাসিক বিজয় ​

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ