ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়েবে ইউসুফ আহমেদ বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি মোট ১,৪৮,৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব পেয়েছেন ১,২৪,১১৫ ভোট। ফলে প্রায় ২৪,৪৩০ ভোটের ব্যবধানে চৌধুরী নায়েবে ইউসুফ আহমেদ বিজয়ী হন।
নির্বাচন চলাকালে ফরিদপুর-৩ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার ফলে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বিজয় নিশ্চিত হওয়ার পর চৌধুরী নায়েবে ইউসুফ আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন,
“এই বিজয় আমার একার নয়, ফরিদপুর-৩ আসনের জনগণের বিজয়। তারা যে বিশ্বাস ও ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান দায়িত্ব। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করবো।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফরিদপুর-৩ আসনের এই ফলাফল এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি সুস্পষ্ট প্রতিফলন। একই সঙ্গে এটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ আসন হিসেবে ফরিদপুর-৩ আসনের ফলাফল দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন