কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দির আঙ্গিনার শ্রী শ্রী শিব মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পিতলের ঘণ্টা ও দানবাক্সসহ মূল্যবান ধাতব সামগ্রী লুট করে নিয়ে গেছে।
ঘটনার পর মন্দির কমিটির পক্ষ থেকে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক মহাদেব কুন্ডু বলেন, “এটি আমাদের এলাকার ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। এমন ন্যাক্কারজনক চুরির ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আমরা দ্রুত চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মন্দিরের তালা ভেঙে চুরির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র খতিয়ে দেখা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন