আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১ ( মীরসরাই ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট ছাইফুর রহমান ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
গত ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ( মঙ্গলবার ) রাত ৮:৩০ ঘটিকায় মীরসরাই পৌরসভাস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
এসময় উক্ত ইশতেহারে মীরসরাই উপজেলায় চাঁদাবাজি, চুরি, লুটপাট, দখল ও ডাকাতি সম্পূর্ণরূপে বন্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, বাজার ও সড়কে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। উক্ত ইশতেহারে তিনি আরো উল্লেখ করেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার কথা।
মীরসরাইকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মুহুরী প্রজেক্ট, ডোমখালী সমুদ্র সৈকত, মহামায়া সেচ প্রকল্প, খৈয়াছড়া ও রূপসী ঝর্ণাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র উন্নয়ন ও নিরাপদ করার কথা বলেন।
বেকারত্ব নিরসনে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ন্যূনতম ২৫ শতাংশ স্থানীয়দের চাকরির নিশ্চয়তা, ছয়টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও দুটি টেকনিক্যাল স্কুল-কলেজ প্রতিষ্ঠা, ডিজিটাল ল্যাব ও ভাষা শিক্ষা ইনস্টিটিউট গঠন এবং তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড ও ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা তুলে ধরে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ এবং সহজ কিস্তিতে কর্মজীবীদের যাতায়াত সহায়তার কথাও উল্লেখিত হয় তাঁর ইশতেহারে।
তিনি তাঁর ইশতেহারের মাধ্যমে শিক্ষা খাতে শিক্ষক সংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন, কওমী ও আলিয়া মাদ্রাসায় বাজেট বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারের ঘোষণা দেন।
অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও সম্প্রসারণ, শতভাগ বিদ্যুতায়ন, নতুন রাস্তা ও সেতু নির্মাণ এবং গ্রামীণ সড়কের সঙ্গে মহাসড়কের সংযোগ স্থাপনের প্রতিশ্রুতি দেন। পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে “ মীরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ ” গঠনের প্রস্তাবের প্রতি সমর্থন জানান।
নাগরিক সেবাকে সহজ ও আধুনিকায়নে নাগরিকদের জাতীয় পরিচয় পত্র, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভূমি সেবা, পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম সহজলভ্য করার অঙ্গীকার করেন তিনি। শুধু তাই নয়, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু স্বাস্থ্যসেবা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং নারীর কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনাও এই ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুর্নীতি প্রতিরোধে ই-টেন্ডারিং ও ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং “ ঘুষ নেব না, ঘুষ দেব না ” সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, সার্বক্ষণিক ডাক্তার উপস্থিতি ও কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নেরও প্রতিশ্রুতি রয়েছে উক্ত ইশতেহারে।
প্রযুক্তি খাতে ২ হাজার দক্ষ আইটি প্রফেশনাল তৈরি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, উচ্চগতির ইন্টারনেট নিশ্চিতকরণ এবং কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ ও ন্যায্যমূল্য নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি নদী-খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, মৎস্য ও শ্রমিক কল্যাণ, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
উক্ত ইশতেহার উপস্থাপন শেষে এ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, মীরসরাইকে একটি নিরাপদ, আধুনিক ও কর্মসংস্থানমুখী উপজেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের দোয়া ও সমর্থন পেয়ে বিজয়ী হলে এই ২২ দফা বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট কাজ করবো।
উক্ত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন