চলতি মাসের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি। আর এই নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণ যাতে ভোট দিতে আগ্রহী হয়, সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা তৎপরতা লক্ষ করা যাচ্ছে। মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন দিদারের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে নাম অনুযায়ী ভোটার তালিকা পৌঁছে দেওয়ার এমন কর্মযজ্ঞ চালাতে লক্ষ করা যায়।
বিগত ১৭ বছর ধরে ভোটারদের ভোট না দেওয়ার প্রবণতা ভেঙে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাতে ভোট দিতে পারে, সেই লক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউপি সদস্য ও বিএনপি নেতা ইকবাল হোসেন দিদার। এসময় স্থানীয় রাকিব মৃধা, রায়হান দিদার, নাঈম ও অমিতসহ অন্যান্য নেতা ভোটার লিস্ট বিতরণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।
স্থানীয় সুশীল সমাজের একটি অংশ মনে করেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পৌঁছে দেয়ার কারণে ভোটারদের মধ্যে ভোটে অংশ নেওয়ার আগ্রহ বাড়বে এবং ভোট কেন্দ্রে আগমন সহজ হবে। দেশের বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যায়, সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো ভোটারের কাছে পৌঁছানোর নানা কার্যক্রমে ব্যস্ত ছিলেন। প্রচারণার শেষ দিন ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা ও উপজেলায় নেতাকর্মীরা পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণসহ ভোটারদের কাছে যেদে নানা তৎপরতা চালিয়েছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নিচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এর অংশ হিসেবেই স্থানীয় পর্যায়ে ভোটার তালিকা পৌঁছে দেওয়া কার্যক্রম চালাচ্ছেন তারা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন