দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

আওয়ামী লীগহীন নির্বাচনে খুলনা–১ আসনে ভোটের সমীকরণ বদলেছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–১ আসনে নির্বাচনী মাঠে এবার ভিন্ন বাস্তবতা দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাবশালী ঘাঁটি হিসেবে পরিচিত দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত এই আসনে দলটির অনুপস্থিতিতে ভোটের হিসাব-নিকাশ বদলে গেছে।

সরকারিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে মাঠে সক্রিয় হয়েছে একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী। মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মূল লড়াই সীমিত হয়ে আসছে বিএনপি মনোনীত আমীর এজাজ খান (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কৃষ্ণ নন্দী (দাঁড়িপালা)-এর মধ্যে।

সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু ভোটারদের ভূমিকা এবার নির্ধারক হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি পর্যবেক্ষকরা। ফলে দুই প্রধান প্রার্থীই এসব ভোটারের সমর্থন পেতে আলাদা গুরুত্ব দিচ্ছেন।

খুলনা–১ আসনে দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮১৪ জন। এছাড়া পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন ২ হাজার ৮৬৬ জন।

এলাকার সাধারণ ভোটারদের প্রত্যাশার বিষয়ে জানা গেছে, দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসন, দুর্বল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দাবি।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (ঘোড়া), গণঅধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান (ট্রাক), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু সাঈদ (হাতপাখা), জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি) এবং বাংলাদেশ সমঅধিকার পার্টির সুব্রত মণ্ডল (দোয়াত-কলম)।

এ বিষয়ে দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সারা দেশের মতো  খুলনা–১ আসনেও নির্বাচনী প্রচার-প্রচারণা আজ শেষ হয়েছে। এখন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আওয়ামী লীগহীন নির্বাচনে খুলনা–১ আসনে ভোটের সমীকরণ বদলেছে

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ