দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

তিন উপজেলায় আধুনিক নগর পরিকল্পনা; আরিফুল হক চৌধুরীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ -এই তিন উপজেলাকে নিয়ে একটি সমন্বিত, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আধুনিক স্মার্ট সিটি গড়ে তোলা হবে। অবহেলিত এই জনপদকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে নাগরিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও খনিজ সম্পদে ভরপুর হলেও অবকাঠামোগত উন্নয়নে এখনো পিছিয়ে রয়েছে। জাফলং, বিছানাকান্দি ও ভোলাগঞ্জের মতো আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রকে কেন্দ্র করে পরিকল্পিত উন্নয়ন হলে এই অঞ্চল একটি পরিবেশসম্মত আধুনিক শহরে রূপ নিতে পারে। তিনি বলেন, “আমি কেবল স্বপ্ন দেখি না, স্বপ্ন বাস্তবায়নের পথও জানি। প্রয়োজন শুধু জনগণের সহযোগিতা ও দোয়া।”

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এই জনপদগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথর ও পর্যটন শিল্পের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই তিন উপজেলা সিলেট অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে পারে। তিনি চান- গ্রামেই মানুষ শহরের সব আধুনিক সুবিধা পাক। বিশুদ্ধ পানি, উন্নত যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে, বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে বলেন, সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালু, বিশুদ্ধ পানির সংকট নিরসন, কৃষি উন্নয়নসহ সার্বিক সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল মনাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ হোসাইন।

বক্তারা বলেন, সিলেটের উত্তর জনপদকে আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তরের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু স্থানীয় মানুষের জীবনমানই নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তিন উপজেলায় আধুনিক নগর পরিকল্পনা; আরিফুল হক চৌধুরীর

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ