দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

দোলনকে নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবিধান, আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকের মোহাম্মদ আরিফুর রহমান দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ইউনিয়নের মুন্সী বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনটি ডাকেন এবং এতে লিখিত ও মৌখিক বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন।

সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতে “আল্লাহ সর্বশক্তিমান” উল্লেখ করে মোহাম্মদ আরিফুর রহমান দোলন বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবিধান ও প্রচলিত নির্বাচন আইন লঙ্ঘন করে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যা শুধু একজন প্রার্থীর বিরুদ্ধে নয়, বরং ফরিদপুর-১ আসনের সাধারণ ভোটারদের ভোটাধিকার হরণের শামিল।

তিনি বলেন, আমি আইন মেনে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

দোলন আরও বলেন, নির্বাচন জনগণের অধিকার। এখানে চক্রান্ত ও ষড়যন্ত্রের কোনো স্থান নেই। সংবিধান ও RPO অনুযায়ী সকল প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। অন্যথায় জনগণ তা মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান—সব ধরনের চাপ ও ষড়যন্ত্র উপেক্ষা করে আইনের শাসন নিশ্চিত করা হোক এবং ফরিদপুর-১ আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।

এ সময় উপস্থিত দোলনের সমর্থকরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একজন জনপ্রিয় প্রার্থীকে মাঠের বাইরে রাখতে গভীর ষড়যন্ত্র চলছে। তারা এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও আইনসম্মত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, দোলনের সমর্থক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দোলনকে নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ