দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

মওদুদী মার্কা আলেম থেকে সতর্ক থাকতে হবে -আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ আসনে বিএনপি ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, কোম্পানীগঞ্জের বড় বড় আলেম-উলামা আমার সঙ্গে রয়েছেন। অথচ একটি পক্ষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নিজেদের ‘আলেমের দল’ বলে পরিচয় দিচ্ছে, যদিও তারা প্রকৃত আলেম নন। তারা মওদুদী মার্কা আলেম, তাদের ধোঁকাবাজি থেকে সতর্ক থাকতে হবে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেলের সঞ্চালনায় এ জনসভায় আরিফুল হক চৌধুরী বলেন, “ এক দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে- নাউজুবিল্লাহ। সহীহ আকিদার মানুষ এসব বিশ্বাস করতে পারে না। আপনারা এসব ধোঁকাবাজির ফাঁদে পা দেবেন না।” তিনি আরও বলেন, “তারা মামুনুল হকের কথা বলে, কিন্তু আকিদা থেকে সরে গেলে কাউকে বিশ্বাস করা যায় না।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে উন্নয়নের কথা বলে বোঝাতে হবে না। আমি নিজে দেখেছি- এখানে রাস্তা নেই, স্কুল নেই, কলেজ নেই। হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই। এসব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।”

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পরিবেশ রক্ষা নিশ্চিত করে সনাতন পদ্ধতিতে কোয়ারি খুলে দেওয়া হবে। একই সঙ্গে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, “সে যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, “আমার নেতা মরহুম এম সাইফুর রহমানের সঙ্গে আমি ৩০ বছর কাজ করেছি। স্রোতের বিপরীতে গিয়ে দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। আমার কাজের অভিজ্ঞতা আছে। বিএনপি ক্ষমতায় এলে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও বেশি উন্নয়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠিত এ জনসভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মওদুদী মার্কা আলেম থেকে সতর্ক থাকতে হবে -আরিফুল হক চৌধুরী

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ