দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত ১,গুরুতর আহত ২

 নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত এবং দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জলঢাকা পৌরসভার দুন্দিবাড়ী এলাকায় ডোমার-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জলঢাকা থেকে ডোমার-ডিমলাগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোচার্জার ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আব্দুল মজিদ (৫০)-কে মৃত ঘোষণা করেন। তিনি জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম সরকারপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

দুর্ঘটনায় আহত স্নেহা (১২) ও রিহান (১৫)-কে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রিহানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ২৪-১২৯০। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত ১,গুরুতর আহত ২

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

 নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত এবং দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জলঢাকা পৌরসভার দুন্দিবাড়ী এলাকায় ডোমার-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জলঢাকা থেকে ডোমার-ডিমলাগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোচার্জার ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আব্দুল মজিদ (৫০)-কে মৃত ঘোষণা করেন। তিনি জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম সরকারপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

দুর্ঘটনায় আহত স্নেহা (১২) ও রিহান (১৫)-কে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রিহানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ২৪-১২৯০। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ