দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ডিবি পরিচয়ে মহিষ লুটের চেষ্টা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

ডিবি পুলিশের পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সিলেটের ওসমানীনগর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, রোববার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের তেরমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা টিটন কুমার মল্লিক। তিনি সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টিলাগড় আবাসিক এলাকার শৈলেন কুমার মল্লিকের ছেলে।আটক অন্যরা হলেন- খাদিমপাড়া বহর এলাকার কামরুল ইসলাম, দলাইপাড়া এলাকার মিন্টু মাহমুদ, বহর আবাসিক এলাকার তারেখ আহমদ সুরুক, খাদিমপাড়া এলাকার সৈয়দ রাসেল মাহমুদ এবং জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার আব্দুর রশিদ।

স্থানীয় সূত্র জানায়, সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে একটি মহিষবোঝাই পিকআপ যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস এসে পিকআপটির গতিরোধ করে। মাইক্রোবাসে থাকা লোকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা পিকআপের চালককে মারধর করে মহিষ নামিয়ে নেওয়ার চেষ্টা চালায়।ঘটনাটি দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীদের কয়েকজন পালিয়ে যায়। স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দেন। পরে তারা মহিষ লুটের চেষ্টার কথা স্বীকার করে। আটক অবস্থায় টিটন কুমার মল্লিক নিজেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বলে পরিচয় দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিটন কুমার মল্লিক ও আব্দুর রশিদকে আটক করে। মহিষবোঝাই পিকআপ ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করে।গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে মাইক্রোবাস নিয়ে মহিষবোঝাই পিকআপটির পিছু নেয়। পূর্বপরিকল্পিতভাবেই ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়।ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আটককৃতরা চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ডিবি পরিচয়ে মহিষ লুটের চেষ্টা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ