নওগাঁর পোরশা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি প্রার্থীদের ভোট প্রচারণা জোরদার হয়েছে। প্রতিদিনের মত আজও উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কে প্রার্থীদের গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে করে নির্বাচনী আমেজে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। কেউ লিফলেট বিতরণ করছেন, কেউ মাইকিংয়ের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
এদিকে ভোটাররাও প্রার্থীদের কর্মসূচিতে অংশ নিয়ে নানা প্রত্যাশা ও দাবি তুলে ধরছেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সেচব্যবস্থা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আলোচনায়। এই নওগাঁ ৪৬ -১ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।তাদের বিষয়ে
স্থানীয়দের কাছে জানা যায় ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তারা ধারণা করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল সাথেও ত্রিমুখী লড়াই হতে পারে বলে তারা আশা প্রকাশ করছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সব মিলিয়ে পোরশা উপজেলায় ভোটের মাঠে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত কার হাতে যায় বিজয়—সেদিকে তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ ভোটাররা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন