দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

পোরশায় বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া  ইউনিয়নের বালিয়াচান্দা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক ১লা ফেব্রুয়ারি রবিবার দুপুরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র সহ অনেক গুনগ্রাহী রেখে যান।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার স্বাধীনতার জন্য তাঁর অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর ইন্তেকালের খবরে পোরশা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল দোয়া ও প্রার্থনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পোরশায় বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া  ইউনিয়নের বালিয়াচান্দা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক ১লা ফেব্রুয়ারি রবিবার দুপুরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র সহ অনেক গুনগ্রাহী রেখে যান।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার স্বাধীনতার জন্য তাঁর অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর ইন্তেকালের খবরে পোরশা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল দোয়া ও প্রার্থনা করেছেন।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ