দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

মেডিকেলে সুযোগ পাওয়া শেফার পাশে ভূরুঙ্গামারীর ইউএনও

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী সাদিয়া খানম শেফাকে সরকারি শিক্ষা সহায়তা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।

শিক্ষা উপকরণ কেনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শেফার হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। শুক্রবার বিকেলে ইউএনও কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সাদিয়া খানম শেফা ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল বারেকের মেয়ে। তার সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপজেলা প্রশাসন এ ধরনের সহায়তা করছে। কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি শেফার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি আরও বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেডিকেলে সুযোগ পাওয়া শেফার পাশে ভূরুঙ্গামারীর ইউএনও

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী সাদিয়া খানম শেফাকে সরকারি শিক্ষা সহায়তা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।

শিক্ষা উপকরণ কেনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শেফার হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। শুক্রবার বিকেলে ইউএনও কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সাদিয়া খানম শেফা ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল বারেকের মেয়ে। তার সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপজেলা প্রশাসন এ ধরনের সহায়তা করছে। কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি শেফার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি আরও বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ