দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যাত্রাপালা উৎসবের সমাপ্তি, শিল্প রক্ষার তাগিদ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আজ নানা সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। তিনি বলেন, এক সময় যাত্রা মানুষের বিনোদন ও সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অবহেলা ও সময়োপযোগী উদ্যোগের অভাবে এই লোকজ শিল্প ক্রমেই তার গৌরব হারাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী যাত্রাপালা উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতি এ আয়োজন করে।

প্রধান অতিথি বলেন, যাত্রা শুধু বিনোদন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বাংলার মানুষের জীবনসংগ্রাম, আনন্দ-বেদনা ও সামাজিক মূল্যবোধ। তিনি বলেন, যাত্রাশিল্প টিকিয়ে রাখতে হলে শিল্পীদের নতুন ও মানসম্মত পালা নিয়ে এগিয়ে আসতে হবে।

দীপক কুমার গোস্বামী আরও বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রাদলগুলোর আধুনিকায়ন এখন সময়ের দাবি। নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পালার বিষয়বস্তু, ভাষা ও উপস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে অশ্লীলতা ও নেতিবাচক প্রবণতা পরিহার করে রুচিশীল বিনোদনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

যাত্রাশিল্পীদের দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, অনেক শিল্পী মানবেতর জীবনযাপন করছেন। নিয়মিত মঞ্চের অভাব, অনুমতি সংক্রান্ত জটিলতা এবং আর্থিক অনিশ্চয়তার কারণে বহু শিল্পী পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। এর ফলে যাত্রাশিল্পের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, যাত্রাশিল্প রক্ষা করা মানে কেবল একটি বিনোদনধারা টিকিয়ে রাখা নয়, বরং গ্রামবাংলার শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা।

খুলনা জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতির সভাপতি সোহেল হায়দার খান জসিম এবং খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন। এছাড়া এম এ মান্নান, আব্দুল মজিদসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, অসচ্ছল যাত্রাশিল্পীদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতির আয়োজনে পাঁচ দিনব্যাপী সৃজনশীল যাত্রা উৎসবের উদ্বোধন হয় গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় নগরীর শেরে বাংলা রোডে অবস্থিত খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনায় যাত্রাপালা উৎসবের সমাপ্তি, শিল্প রক্ষার তাগিদ

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ