দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

সুনামগঞ্জ ১ আসনে নেজামে ইসলাম ও ১০দলীয় জোটের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার এর সাংবাদিকদের উপর ক্ষোভ

সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী আমেজ যখন তুঙ্গে, ঠিক তখনই কিছু সংবাদকর্মীর অপেশাদার আচরণ নিয়ে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন নেজামে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।

সম্প্রতি স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

​মাওলানা মোজাম্মিল হক বলেন, "সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। তাদের কাজ হলো নিঃস্বার্থভাবে দেশ-বিদেশের মানুষের কাছে সত্য খবর পৌঁছে দেওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমানে গোটা কয়েক সাংবাদিক সাংবাদিকতাকে বাণিজ্যে পরিণত করেছেন। তারা শুধু তাদের খবরই প্রকাশ করেন যারা টাকা দিতে পারেন। যার টাকা নেই, তার কোনো সংবাদ নেই—এটা চরম বৈষম্য।"

​নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পাচ্ছেন না দাবি করে তিনি বলেন, "আমার নির্বাচনী এলাকায় অন্য প্রার্থী তোফায়েল আহমেদ খানের নিউজ প্রতিনিয়ত করা হচ্ছে। অথচ আমিও এই আসনের একজন প্রার্থী, আমার কাছে তো আপনারা খবর নিতে আসেননি। এটা কি এজন্য যে আমি টাকা দিচ্ছি না? টাকা না দিলে কি আপনারা নিউজ করবেন না?"

ঢালাওভাবে সবাইকে দোষারোপ না করলেও, মুষ্টিমেয় কিছু সাংবাদিকের 'টাকা ছাড়া নিউজ নয়' নীতির কড়া সমালোচনা করেন তিনি।

টাকার বিনিময়ে সংবাদ পরিবেশন প্রকৃত সাংবাদিকতার অন্তরায় বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনী মাঠে সকল প্রার্থীর প্রচার-প্রচারণা সমানভাবে জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান তিনি।

​মাওলানা মোজাম্মিল হকের এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যম মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে। সাধারণ ভোটারদের মতে, গণমাধ্যম যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তবে নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সুনামগঞ্জ ১ আসনে নেজামে ইসলাম ও ১০দলীয় জোটের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার এর সাংবাদিকদের উপর ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী আমেজ যখন তুঙ্গে, ঠিক তখনই কিছু সংবাদকর্মীর অপেশাদার আচরণ নিয়ে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন নেজামে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।

সম্প্রতি স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

​মাওলানা মোজাম্মিল হক বলেন, "সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। তাদের কাজ হলো নিঃস্বার্থভাবে দেশ-বিদেশের মানুষের কাছে সত্য খবর পৌঁছে দেওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমানে গোটা কয়েক সাংবাদিক সাংবাদিকতাকে বাণিজ্যে পরিণত করেছেন। তারা শুধু তাদের খবরই প্রকাশ করেন যারা টাকা দিতে পারেন। যার টাকা নেই, তার কোনো সংবাদ নেই—এটা চরম বৈষম্য।"

​নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পাচ্ছেন না দাবি করে তিনি বলেন, "আমার নির্বাচনী এলাকায় অন্য প্রার্থী তোফায়েল আহমেদ খানের নিউজ প্রতিনিয়ত করা হচ্ছে। অথচ আমিও এই আসনের একজন প্রার্থী, আমার কাছে তো আপনারা খবর নিতে আসেননি। এটা কি এজন্য যে আমি টাকা দিচ্ছি না? টাকা না দিলে কি আপনারা নিউজ করবেন না?"

ঢালাওভাবে সবাইকে দোষারোপ না করলেও, মুষ্টিমেয় কিছু সাংবাদিকের 'টাকা ছাড়া নিউজ নয়' নীতির কড়া সমালোচনা করেন তিনি।

টাকার বিনিময়ে সংবাদ পরিবেশন প্রকৃত সাংবাদিকতার অন্তরায় বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনী মাঠে সকল প্রার্থীর প্রচার-প্রচারণা সমানভাবে জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান তিনি।

​মাওলানা মোজাম্মিল হকের এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যম মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে। সাধারণ ভোটারদের মতে, গণমাধ্যম যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তবে নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে না।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ