দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

কোনাকুনি বেহেস্তে যাওয়ার সুযোগ নেই; আরিফুল হক চৌধুরী

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, কোম্পানীগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপন করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, নির্বাচিত হলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালু করা হবে ইনশাআল্লাহ।

বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ শাহ আরেফিন পয়েন্টে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরিফুল হক চৌধুরী বলেন, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করা হবে। সরকারে যাওয়ার অপেক্ষা না করেই ডিগ্রি কলেজের জন্য দ্রুত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, মাদ্রাসা ও কলেজ গড়ে উঠলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। নির্বাচিত হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যেখানে ডাক্তার ও নার্স থাকবে এবং সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি একটি আধুনিক নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হবে, যাতে এলাকার ছেলে-মেয়েরা লেখাপড়া করে চিকিৎসা খাতে অবদান রাখতে পারে।

তিনি আরও বলেন, আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। একদল মানুষ মা-বোনদের কাছে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে। তিনি জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘এত সহজে কোনাকুনি বেহেস্তে যাওয়ার সুযোগ আছে কি?’ উপস্থিত জনতা ‘না’ বলে জবাব দিলে তিনি বলেন, এসব ধোঁকাবাজি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। মেহনত করেই বেহেস্তে যেতে হবে।

আরিফুল হক চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও জমিয়ত ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে।

জনসভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে।

নির্বাচনী এই জনসভায় উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, তাঁতিদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ভোলাগঞ্জ ও আশপাশের এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কোনাকুনি বেহেস্তে যাওয়ার সুযোগ নেই; আরিফুল হক চৌধুরী

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ