বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে “পিকনিক-২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ধান গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, সাংবাদিক কর্মশালা এবং বিনোদনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট লুৎফর রহমান, দুদক আইনজীবী ও আইন উপদেষ্টা, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগীয় কমিটি; সাংবাদিক স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় কমিটি; সাংবাদিক মেজবাহ উদ্দিন সরকার, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখা; সাংবাদিক কামাল চৌধুরী, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখা; সাংবাদিক শিমুল তালুকদার, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখা; সাংবাদিক মামুন মিয়া বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখা, সাংবাদিক অতীষ দীপংকার মিঠু, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা জেলা শাখা; সাংবাদিক টি এম শওকত আলী মোস্তফা, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর শাখা।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হারুন অর রশিদ, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখা; সাংবাদিক এনামুল হক আরিফ, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা; সাংবাদিক পপি আক্তার, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সংগঠনের ঐক্য আরও সুসংহত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ প্রেসক্লাব দেশব্যাপী সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
দিনব্যাপী কর্মসূচিতে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বিনোদনমূলক কার্যক্রম। অংশগ্রহণকারী সাংবাদিকরা আনন্দঘন পরিবেশে সময় কাটান।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর শাখা।
স্থায়ী কার্যালয়: ৭২/১-এইচ, জয়দেবপুর বাজার, গাজীপুর সদর (বিআরটিসি বাস টার্মিনাল)।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন