"জয় লাভ নয়, অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য"—এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্থানীয় হাইস্কুল ফুটবল খেলার মাঠে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
সকাল থেকেই বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ। দৌড়, দীর্ঘ লাফসহ বিভিন্ন আকর্ষণীয় ও বৈচিত্র্যময় ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের উপস্থিতিতে পুরো মাঠ যেন এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান লায়লা হাবিব। তিনি তার বক্তব্যে বলেন:
"লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য। জয়-পরাজয় বড় কথা নয়, খেলার মাঠে নামার সাহস ও শৃঙ্খলাবোধই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাটের বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. আমিনুর হায়াত আহমেদ (বকুল) শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ রাখার আহ্বান জানান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
নূর মোহাম্মদ মন্ডল: সহকারী অধ্যাপক, সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজ, মীর ছলিমুজ্জামান (মাসুম): বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী, মোঃ আনোয়ার হোসেন (স্বপন) সহকারী অধ্যাপক, মহিষখোচা স্কুল এন্ড কলেজ, মোঃ আতাউর রহমান বসুনিয়া: বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ কামাল হোসেন (মুকুট): বিশিষ্ট ব্যবসায়ী প্রমূখ।
নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আশিষ কুমার রায়-এর সভাপতিত্বে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতি তার সমাপনী বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ প্রদান করেন এবং অনুষ্ঠানটি সফল করার জন্য অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন