জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির আহত যোদ্ধাদের সংগঠন 'ওয়ারিয়র্স অব জুলাই' -এর সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী জোরদার করার লক্ষ্যে রংপুর বিভাগীয় সমন্বয়কারী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো: সালমান হোসেন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান স্বাক্ষরিত এই কমিটিতে রংপুর বিভাগের জন্য মোঃ মাসুদ রানা-কে প্রধান সমন্বয়কারী এবং আশিকুর রহমান আশিক-কে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুগ্ম সমন্বয়কারী আশিকুর রহমান আশিক বলেন:
"জুলাই কোনো নির্দিষ্ট সময় নয়—জুলাই একটি চেতনা, একটি প্রতিবাদ এবং ন্যায়ের প্রতীক। আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, আমরা তা পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছি। আমাদের এই পথচলা কোনো পদমর্যাদার জন্য নয়, বরং একরাশ দায়বদ্ধতা থেকে।" তিনি আরও উল্লেখ করেন যে, এই কমিটির মূল লক্ষ্য হবে স্বচ্ছতা ও ঐক্যের মাধ্যমে জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর অধিকার আদায়ে আপসহীন থাকা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি তৃণমূল পর্যায়ে মূলত তিনটি প্রধান স্তম্ভ নিয়ে কাজ করবে:
অধিকার আদায়: আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত করা।
সেবা ও পুনর্বাসন: আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই পুনর্বাসনে লিয়াজোঁ হিসেবে ভূমিকা রাখা।
ইতিহাস সংরক্ষণ: জুলাই বিপ্লবের অবিকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন