দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

বিদ্যালয়ে শিশুদের দিয়ে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান, ক্ষুব্ধ অভিভাবকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

ঘটনাটি ঘটে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে ছোট ছোট শিক্ষার্থীদের ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিশুদের দিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ানোর বিষয়টি প্রকাশ্যে আসার পর সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, শিশু শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো সম্পূর্ণ অনৈতিক। এতে তাদের মানসিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, “বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দেয়।”

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরে আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছি।”

এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, “ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিদ্যালয়ে শিশুদের দিয়ে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান, ক্ষুব্ধ অভিভাবকরা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ