দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

বাজিদাদপুরে শ্রী শ্রী রক্ষাচণ্ডী পূজা উপলক্ষে জমকালো কবিগান অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শ্রী শ্রী রক্ষাচণ্ডী পূজা উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজিদাদপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ কবিগান আসর।

আজ বাজিদাদপুর সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দির প্রাঙ্গণে এই কবিগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি কবিগানের ছন্দ, তর্ক ও কাব্যিক উপস্থাপনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানটি আয়োজন করে বাজিদাদপুর সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরের সেবকবৃন্দ। এতে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি হল রবিন বিশ্বাস এবং  সাধারণ সম্পাদক প্রভাষ মৃধা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ চিত্তরঞ্জন সরকার, বিষ্ণুপদ মণ্ডল, জয়ন্ত বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন সজিব মণ্ডল।

আয়োজকরা জানান, সনাতন সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতেই এই কবিগান আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী ও ভক্তবৃন্দ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাজিদাদপুরে শ্রী শ্রী রক্ষাচণ্ডী পূজা উপলক্ষে জমকালো কবিগান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শ্রী শ্রী রক্ষাচণ্ডী পূজা উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজিদাদপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ কবিগান আসর।

আজ বাজিদাদপুর সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দির প্রাঙ্গণে এই কবিগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি কবিগানের ছন্দ, তর্ক ও কাব্যিক উপস্থাপনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানটি আয়োজন করে বাজিদাদপুর সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরের সেবকবৃন্দ। এতে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি হল রবিন বিশ্বাস এবং  সাধারণ সম্পাদক প্রভাষ মৃধা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ চিত্তরঞ্জন সরকার, বিষ্ণুপদ মণ্ডল, জয়ন্ত বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন সজিব মণ্ডল।

আয়োজকরা জানান, সনাতন সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতেই এই কবিগান আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী ও ভক্তবৃন্দ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ