দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকারসহ দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ ছাত্র বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা প্রমুখ।

এ সময় সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া তাদের হাত ধরে হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান প্রস্তুত। সেই জন্য তিনি ৩১ দফা দিয়েছেন। একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য তিনি কতগুলো প্রকল্পের কথা বলেছেন। তোমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছ, তোমাদের স্বাগত জানাই।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।বিএনপিতে যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন বলেন, জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র আজ বিএনপিতে যোগদান করলাম।

যোগদানকারী সজীব সরকার বলেন, আমরা ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা দেখেছি বিএনপি একটি গণতান্ত্রিক দল। তারা গণতন্ত্র রক্ষার জন্য বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছে। আমরা আশা করছি বিএনপির হাত ধরে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ