বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগামী নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় জেলা জামায়াত কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়।
দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জনমত গঠন এবং দলের নির্বাচনী ইশতেহার জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই জনসভার মূল লক্ষ্য।
বক্তারা বলেন, আমীরের আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন