দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

পোরশায় ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২শে জানুয়ারি ৯ টায় পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে৪১জন প্রিসাইডিং অফিসার, ২২৪জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪৪৭জন পোলিং অফিসারসহ ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ভোট গ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রেরণসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নির্বাচন চলাকালীন আচরণবিধি, স্বচ্ছতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নওগাঁ ,জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আব্দুল মোত্তালিব। উক্ত অনুষ্ঠানটির সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার পোরশা রাকিবুল ইসলাম।

বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা �

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২শে জানুয়ারি ৯ টায় পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে৪১জন প্রিসাইডিং অফিসার, ২২৪জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪৪৭জন পোলিং অফিসারসহ ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ভোট গ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রেরণসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নির্বাচন চলাকালীন আচরণবিধি, স্বচ্ছতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নওগাঁ ,জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আব্দুল মোত্তালিব। উক্ত অনুষ্ঠানটির সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার পোরশা রাকিবুল ইসলাম।

বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা �

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ