দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

ভেড়ামারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট, এলপি গ্যাসে জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব ডাঃ গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভেড়ামারা, কুষ্টিয়া।

অভিযানকালে দেখা যায়,ভেড়ামারা হল বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্য ১৩০৬ টাকা অমান্য করে এর চেয়ে অধিক মূল্যে এলপি গ্যাস বিক্রয় করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় ভোক্তা স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্য তালিকা অনুসরণসহ সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভেড়ামারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট, এলপি গ্যাসে জরিমানা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব ডাঃ গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভেড়ামারা, কুষ্টিয়া।

অভিযানকালে দেখা যায়,ভেড়ামারা হল বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্য ১৩০৬ টাকা অমান্য করে এর চেয়ে অধিক মূল্যে এলপি গ্যাস বিক্রয় করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় ভোক্তা স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্য তালিকা অনুসরণসহ সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ