লালমনিরহাট: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “মাদক ছেড়ে মাঠে চল”—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘ক্রিকেটার্স টুর্নামেন্ট সিজন-১’। লালমনিরহাট ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্যোগে জেলায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে লালমনিরহাট সদরস্থ ঐতিহাসিক রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
নব উদ্যোক্তা মোঃ ইমরুল কায়েস মনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার, শাহ্ আলী পরিবহনের স্বত্ত্বাধিকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফরিদ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
রাসেল মাহমুদ, সাবেক খেলোয়াড়, সংগঠক ও টিটিই (বাংলাদেশ রেলওয়ে)।
আবু সূফিয়ান, আবু জাফর, তৈফিকুর রহমান তুহিন, জাকারিয়া নিলয় এবং মনোয়ারুল লেলিনসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বগণ।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদ হোসেন বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই বজায় রাখে না, বরং এটি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ শেখায়। লালমনিরহাটের মতো সীমান্তবর্তী জেলায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরণের ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।” তিনি ক্রিকেটার্স এসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
লালমনিরহাট ক্রিকেটার্স এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিয়ে দর্শকদের আনন্দ দেন মিস্টার চাঁনমিয়া, জাহাঙ্গীর আলম এবং হাসান মোহাম্মদ ফেরদৌস। সকাল থেকেই ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী মাঠে বিপুল সংখ্যক দর্শক ভিড় জমান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন