যুক্তরাষ্ট্রের আলবানিতে গত রবিবার (১৮ জানুয়ারি) অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কমিউনিটি সংযোগমূলক অনুষ্ঠান “মিট দ্য আসাল”। অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল)-এর জাতীয় ও নিউইয়র্ক আপস্টেট কমিটির কার্যক্রম স্থানীয়দের মধ্যে ছড়িয়ে দিতে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জনশক্তি উন্নয়ন প্রতিষ্ঠান ‘ট্রিপল জিরো’ এবং সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘সাসটেইন সিকিউর’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলবানির ১১৭ নর্থ লেক এভিনিউয়ে অবস্থিত শ্যাফ্রন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাল আপস্টেট কমিটির প্রেসিডেন্ট প্রফেসর মিজানুর রহমান।
কমিউনিটির সামনে উপস্থাপন করেন আয়োজক প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী মাহবুব রহমান। তিনি মূলত দক্ষ জনশক্তি তৈরি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে কমিউনিটির উন্নয়নে আসাল-এর ভূমিকার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে আলবানি ও পার্শ্ববর্তী শহরের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি কমিউনিটির শুভাকাঙ্ক্ষী কয়েকজন আমেরিকান নাগরিক উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশি কমিউনিটির পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ‘আসাল’ এবং আয়োজক প্রতিষ্ঠানগুলোর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং মূলধারার রাজনীতি ও শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
প্রফেসর ড. জসিম উদ্দিন, ড. খায়রুল কবীর
প্রকৌশলী ফারুক আহমেদ, ড. মিয়ান আদনান, আসাল জাতীয় কমিটির করেসপণ্ডেন্ট সেক্রেটারি রাশতাব মাহমুদ শুভ, রফিকুজ্জামান খান, তাশমিনা হক, লাইলা খালেদা, শাফায়েতুর রহমান ও আদিত্য শাহীন।
বক্তারা সকলে একমত হন যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায় এবং মেধা বিকাশের পথ আরও সুগম করা সম্ভব। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন