দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

নোয়াখালী সোনাইমুড়ীতে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর,আহত ১

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক প্রবাসীর বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় মনোয়ারা বেগম (৫৫) নামে একজন আহত হয়েছে। প্রতিবেশীরা আহত অবস্থায় মনোয়ারা বেগমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে জানা গেছে। সন্ত্রাসী হামলাকারীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা।

শনিবার ১০ জানুয়ারী২০২৬ রাত ৮ টায় উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড  ধন্যপুর এলাকায় মনু মিয়া ডাঃ বাড়ির প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের বসতঘরে এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মা জানান, ১০জানুয়ারী শনিবার রাত ৮ টায় বহিরাগত ১০-১২ জন সন্ত্রাসী রামদা,কিরিচ,সাবল,লোহার রড,লাঠি-সোঠা, পিস্তল হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এসময় দুর্বৃত্তরা বাড়ির টিনের চাল,ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসত ঘরে প্রবেশ করে তাদের হাতে থাকা রামদা নিয়ে কুপিয়ে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ টাকা স্বর্ণালংকার,এবং মূল্যবান জিনিস পএ লুটপাট করে নিয়ে যাওয়ার সময় প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মা মনোয়ারা বেগম বাধা দিতে গেলে তার উপর লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে।

সন্ত্রাসীরা।

এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নোয়াখালী সোনাইমুড়ীতে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর,আহত ১

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক প্রবাসীর বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় মনোয়ারা বেগম (৫৫) নামে একজন আহত হয়েছে। প্রতিবেশীরা আহত অবস্থায় মনোয়ারা বেগমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে জানা গেছে। সন্ত্রাসী হামলাকারীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা।

শনিবার ১০ জানুয়ারী২০২৬ রাত ৮ টায় উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড  ধন্যপুর এলাকায় মনু মিয়া ডাঃ বাড়ির প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের বসতঘরে এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মা জানান, ১০জানুয়ারী শনিবার রাত ৮ টায় বহিরাগত ১০-১২ জন সন্ত্রাসী রামদা,কিরিচ,সাবল,লোহার রড,লাঠি-সোঠা, পিস্তল হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এসময় দুর্বৃত্তরা বাড়ির টিনের চাল,ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসত ঘরে প্রবেশ করে তাদের হাতে থাকা রামদা নিয়ে কুপিয়ে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ টাকা স্বর্ণালংকার,এবং মূল্যবান জিনিস পএ লুটপাট করে নিয়ে যাওয়ার সময় প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মা মনোয়ারা বেগম বাধা দিতে গেলে তার উপর লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে।

সন্ত্রাসীরা।

এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ