দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, যোগ্যতা অনুযায়ী তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অতীতের মতো আসন্ন নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। উভয় বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বৈঠকে তারেক রহমান দুই জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

এ দিকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।প্রথমে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। জোট নেতাদের মধ্যে ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মুহাম্মদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর সেখানে সমমনা জোট নেতাদের বৈঠক হয়। জোট নেতাদের মধ্যে ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের (ডিএল) খোকন চন্দ্র দাস, এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

জানা যায়, জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। বিগত সময়ে একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরে তারা বলেন, এর অংশ হিসেবে আসন্ন নির্বাচনে আপনি জোট থেকে কয়েকজনকে মনোনয়ন দিয়েছেন। যাদের মনোনয়ন দিতে পারেননি, তারা মনোক্ষুণ্ন নয়। আমরা চাই, বিএনপি আগামীতে সরকার গঠন করলে আপনি তাদের যথাযথ মূল্যায়ন করবেন।

তখন তারেক রহমান বলেন, আপনারা অতীতের মতো আসন্ন নির্বাচনেও ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা অনুযায়ী আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।বৈঠক সূত্রমতে, তারেক রহমানকে জোট নেতারা আরও বলেন, বাংলাদেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখে; তারা চায় একটি সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক ও উন্নত রাষ্ট্র। আপনার নেতৃত্ব ও দর্শন সেই স্বপ্নকে ধারণ করে। আজকে দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ন্যায়ের পথে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

বৈঠক প্রসঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত কালবেলাকে বলেন, জোট নেতারা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরেছেন। বিএনপির চেয়ারম্যান বলেছেন, আপনাদের মধ্যে যাদের মনোনয়ন দিতে পারিনি, আগামীতে সরকার গঠন করলে বিগত দিনের কার্যক্রম বিবেচনায় নিয়ে যোগ্যতা অনুযায়ী আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জোট নেতারা স্ব স্ব নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান তিনি।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান কালবেলাকে বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যানকে বলেছি, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ডিজিটাল ডাটাবেইজ তৈরি ও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, মামলার দীর্ঘসূত্রিতা কমানো, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দেওয়ার বিষয়ে আমরা বলেছি। মানুষের জীবনমান উন্নয়নে এসব বিষয়ের অনেকগুলো নিয়ে বিএনপি এরই মধ্যে কাজ করছে বলে তারেক রহমান আমাদের জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ