দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, বিএনপি নেতার প্রার্থিতা বাতিলের দাবি

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম’। এ সময় নেতারা জসিম উদ্দিনের বিরুদ্ধে ৪টি দাবি তুলে ধরেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।নেতারা বলেন, ‘জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামি, যার মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত অন্তত ৩টি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তার প্রকাশ্য নির্বাচনী তৎপরতা নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী।’

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ বলেন, ‘অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ, ব্যানার-পোস্টার ব্যবহার, বিভ্রান্তিকর পরিচয় প্রচার ও অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’

নেতারা অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি তার পক্ষে আয়োজিত ‘বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা’ ব্যানারের একটি কর্মসূচিতে কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না। এটি শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’এ সময় তারা চার দফা দাবি জানান: ১. অভিযোগসমূহের বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত; ২. আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; ৩. গুরুতর মামলার প্রেক্ষিতে তাঁর প্রার্থিতা বাতিল এবং ৪. চট্টগ্রাম-১৪ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ, অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখ্য সংগঠক সরোয়ার কামাল রুবেল, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, সংগঠক এহেসানুল হক লাবিব, জায়নুল আবেদীন কায়সার, চট্টগ্রাম দক্ষিণ জেলার জুলাই যোদ্ধা ও সংগঠক হাসনাত আবদুল্লাহ, দ্য রেড জুলাই চন্দনাইশ উপজেলার মুখ্য সংগঠক সাজ্জাদ হোসাইন রাহাত, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, সংগঠক মো. সাইফুল ইসলাম রাব্বি, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব মো. মঈনুদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো. হাসিবুল হাছান সাওয়াল ও চট্টগ্রাম মহানগরের সংগঠক সালমান শামীম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, বিএনপি নেতার প্রার্থিতা বাতিলের দাবি

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ