দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

এই নির্বাচন জাতির মোড় ঘুরিয়ে দেবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলাদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায়, যে সংসদে আর  নাচ-গান হবে না, কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, উন্নয়নের কথা বলা হবে।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, বিএনপি এমন একটা সংসদ চায়, যেখানে প্রশংসা আর স্তুতিবাক্যের প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের কথা বলবে এবং সেই সংসদে বিরোধিতা থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এই নির্বাচন জাতির মোড় ঘুরিয়ে দেবে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলাদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায়, যে সংসদে আর  নাচ-গান হবে না, কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, উন্নয়নের কথা বলা হবে।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, বিএনপি এমন একটা সংসদ চায়, যেখানে প্রশংসা আর স্তুতিবাক্যের প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের কথা বলবে এবং সেই সংসদে বিরোধিতা থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ