দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

উত্তাল চুয়াডাঙ্গা

উত্তাল চুয়াডাঙ্গা

সেনাবাহিনীর অভিযানে আটকের পর চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজোনা বিরাজ করছে এবং সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে স্থানীয় নেতাকর্মীরা।জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির বলেন, রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে সেনা হেফাজতে তুলে নেওয়া হয়। রাত প্রায় ১টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। আমরা এর সঠিক তদন্ত চাই।

এদিকে বিক্ষুপ্ত জনতাকে শান্ত করতে এবং শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনগত ব্যবস্থা নেব। বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা হবে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তাল চুয়াডাঙ্গা

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সেনাবাহিনীর অভিযানে আটকের পর চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজোনা বিরাজ করছে এবং সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে স্থানীয় নেতাকর্মীরা।জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির বলেন, রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে সেনা হেফাজতে তুলে নেওয়া হয়। রাত প্রায় ১টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। আমরা এর সঠিক তদন্ত চাই।

এদিকে বিক্ষুপ্ত জনতাকে শান্ত করতে এবং শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনগত ব্যবস্থা নেব। বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা হবে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ