দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আজ ভোর ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে।

পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে সাগরসহ দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে আসেন। এ সময় বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তার পুরো শরীরে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে। ‎এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাবনা সদরের প্রায় এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে।

এলাকার কৃষক ও খামারিরা নির্ঘুম রাত কাটাচ্ছে। প্রতিনিয়ত গরু চুরি হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তাঁতিবন্ধ এলাকার কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে প্রায়ই গরু চোর আসে। আজকে ধরা পরলে উৎসুক জনতা পিটুনি দিয়েছে।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে আসলে গণপিটুনিতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে।

উল্লেখ্য, পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়ন থেকে গত দেড় বছরে শতাধিক গরু চুরি হয়েছে। প্রতিকার চেয়ে সম্প্রতি এক বিশাল মানববন্ধনও করে এলাকাবাসী। সোমবার (১২ জানুয়ারি) রাতেও চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া থেকে দুটি গরু চুরি হয়েছে। জেলাজুড়েই আতঙ্কে রাত কাটাচ্ছেন খামারিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ