শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় তাকে বহিষ্কার করেছে দল।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।
শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন থেকেই নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে বিএনপি এ আসনে প্রার্থী মনোনীত করেছে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে।এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমরা একটা চিঠি দেখেছি। ইতোমধ্যে কেন্দ্রীয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজে তা পোস্ট করা হয়েছে। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য তাকে দল তাকে বহিষ্কার করেছে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেরপুর-১ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন