দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

অপরাধ ও অপরাধীর সঙ্গে আমার কোনো আপোষ নেই; ওসি আব্দুল বাছেত সরদার

“অপরাধ এবং অপরাধীর সঙ্গে আমার কোনো আপোষ নেই।

যে অপরাধীই হোক, তাকে বিচারের আওতায় আনতেই হবে”—এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন দিনাজপুরের খানসামা থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার।

 একান্ত সাক্ষাৎকারে ওসি আব্দুল বাছেত সরদার বলেন,“আমি খানসামা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই সর্বোচ্চ চেষ্টা করছি। খানসামা উপজেলায় যে যত বড় ক্ষমতাসীনই হোক না কেন, এমনকি অতি আপনজন হলেও অপরাধ করলে বিন্দুমাত্র ছাড় পাবে না। কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদককারবারি কিংবা যেকোনো অপরাধ জগতের সঙ্গে যারা জড়িত এবং যারা এসব অপরাধের নেতৃত্ব দেবে—তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

নিজের দায়িত্ব ও অবস্থান স্পষ্ট করে ওসি বলেন, তিনি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন। তিনি খানসামা উপজেলার সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। থানাকে যেন মানুষ ন্যায়বিচারের আস্থার জায়গা হিসেবে দেখে—এটাই তার মূল লক্ষ্য।

অপরাধ দমনে সব মহলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, শুধু সাধারণ মানুষ নয়, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি ও জনপ্রতিনিধিদের কাছ থেকেও তিনি ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই আইনশৃঙ্খলা রক্ষায় পাশে দাঁড়ালে অপরাধ দমন আরও কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন।

একই সঙ্গে তিনি গণমাধ্যমেকর্মীদের ব্যাপারে বলেন, “গণমাধ্যমকর্মীরা হচ্ছে সমাজের দর্পণ। অপরাধ, অনিয়ম ও অন্যায়ের তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও সত্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে পুলিশও আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।”

মিথ্যা অভিযোগ প্রসঙ্গে সকলকে সতর্ক করে ওসি আব্দুল বাছেত সরদার বলেন, “দয়া করে কেউ কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করবেন না। পুলিশ যাচাই-বাছাই করেই ব্যবস্থা নেয়। মিথ্যা তথ্য দিলে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হয় এবং এতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়।”

কিশোর অপরাধ রোধে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “উপজেলার সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধ করবো—আপনারা সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার আগে ও পরে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, তা অবশ্যই খেয়াল রাখবেন। খারাপ চরিত্রের কোনো ছেলে বা মেয়ের সঙ্গে যেন তারা মিশতে না পারে।”

মাদকবিরোধী অভিযানের বিষয়ে ওসি বলেন, “আমি এখানে যোগদানের খুব বেশি দিন হয়নি। এখনো পুরো উপজেলাকে পুরোপুরি চিনে উঠতে পারিনি। তবে এরই মধ্যে মাদক সংক্রান্ত বেশ কিছু তথ্য আমার কাছে এসেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।”

সাক্ষাৎকারের শেষাংশে ওসি আব্দুল বাছেত সরদার বলেন, “খানসামাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশ, গণমাধ্যম ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতাই এই লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে বড় শক্তি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অপরাধ ও অপরাধীর সঙ্গে আমার কোনো আপোষ নেই; ওসি আব্দুল বাছেত সরদার

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ