দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

বোদায় নুরানী হাফিজিয়া মাদ্রাসায় চতুর্থ শ্রেণির শিক্ষা কার্যক্রম উদ্বোধন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোদা পৌরসভার মোকছেদা ছমির এতিমখানা শিশু সদন নুরানী হাফিজিয়া মাদ্রাসায় চতুর্থ শ্রেণি পর্যায়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রফেসর মিজানুর রহমান মিজান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন। আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেক্রেটারি মনসুর আলী, সহ-সেক্রেটারি আবু নাসের মোঃ শহিদুল্লাহ্ রাসেল, শালশিরি মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক আরিফুজ্জামান মুকুল, নূরানী শাখার প্রধান ফজলুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে শিক্ষা কার্যক্রমের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বোদায় নুরানী হাফিজিয়া মাদ্রাসায় চতুর্থ শ্রেণির শিক্ষা কার্যক্রম উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোদা পৌরসভার মোকছেদা ছমির এতিমখানা শিশু সদন নুরানী হাফিজিয়া মাদ্রাসায় চতুর্থ শ্রেণি পর্যায়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রফেসর মিজানুর রহমান মিজান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন। আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেক্রেটারি মনসুর আলী, সহ-সেক্রেটারি আবু নাসের মোঃ শহিদুল্লাহ্ রাসেল, শালশিরি মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক আরিফুজ্জামান মুকুল, নূরানী শাখার প্রধান ফজলুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে শিক্ষা কার্যক্রমের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ