দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক  প্রফেসর আব্দুল মান্নান  ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শনে আসেন। 

শুক্রবার (৯ জানুয়ারী ) দুপুরে  তিনি মাদ্রাসা চত্বরে পৌঁছান। এ সময় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

পরে তিনি মাদ্রাসার প্রত্যেকটি শ্রেণী কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নিয়ে তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন,  ভুরুঙ্গামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। 

পরিদর্শনকালে তিনি শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি, ছাত্রছাত্রীদের হাজিরা বহি, ক্লাস রুটিন এবং বিগত বছরের ফলাফলের নথিপত্র  পর্যালোচনা করেন। তিনি মাদ্রাসার পরিবেশ ও সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।  মাদ্রাসার আবেদনের প্রেক্ষিতে  প্রতিষ্ঠানটিকে দাখিল থেকে আলিমে উন্নীত করার  লক্ষে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। 

পরিদর্শন শেষে মাদ্রাসা সুপারের অফিস কক্ষে শিক্ষক কর্মচারীদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা করেন। 

এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নতুন বছরের উপহার ডাইরি ও ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, আমরাও চাই প্রচুর আলিম মাদ্রাসা হোক কেননা দাখিল পরীক্ষা দিয়েছে ৩ লাখ অথচ আলিম দিয়েছে ৮০ থেকে ৮৫ হাজার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণ করতে। পরে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। 

স্থানীয় অভিভাবক  শিক্ষকমহল ও শিক্ষার্থীরা এ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন, এর মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলা আরও দৃঢ় হবে এবং প্রতিষ্ঠানটি আরো একধাপ এগিয়ে যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক  প্রফেসর আব্দুল মান্নান  ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শনে আসেন। 

শুক্রবার (৯ জানুয়ারী ) দুপুরে  তিনি মাদ্রাসা চত্বরে পৌঁছান। এ সময় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

পরে তিনি মাদ্রাসার প্রত্যেকটি শ্রেণী কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নিয়ে তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন,  ভুরুঙ্গামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। 

পরিদর্শনকালে তিনি শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি, ছাত্রছাত্রীদের হাজিরা বহি, ক্লাস রুটিন এবং বিগত বছরের ফলাফলের নথিপত্র  পর্যালোচনা করেন। তিনি মাদ্রাসার পরিবেশ ও সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।  মাদ্রাসার আবেদনের প্রেক্ষিতে  প্রতিষ্ঠানটিকে দাখিল থেকে আলিমে উন্নীত করার  লক্ষে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। 

পরিদর্শন শেষে মাদ্রাসা সুপারের অফিস কক্ষে শিক্ষক কর্মচারীদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা করেন। 

এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নতুন বছরের উপহার ডাইরি ও ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, আমরাও চাই প্রচুর আলিম মাদ্রাসা হোক কেননা দাখিল পরীক্ষা দিয়েছে ৩ লাখ অথচ আলিম দিয়েছে ৮০ থেকে ৮৫ হাজার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণ করতে। পরে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। 

স্থানীয় অভিভাবক  শিক্ষকমহল ও শিক্ষার্থীরা এ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন, এর মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলা আরও দৃঢ় হবে এবং প্রতিষ্ঠানটি আরো একধাপ এগিয়ে যাবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ