দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স: শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতির ওপর জোর

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘Pedagogic Innovations for Reformation and Resilience’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্রুত রূপ বদলাচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যাশা ও শেখার ধরন যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি প্রযুক্তি শ্রেণিকক্ষের অপরিহার্য অংশ হয়ে উঠছে। এই বাস্তবতায় শিক্ষকদের নতুন, নমনীয় ও কার্যকর শিক্ষণ-পদ্ধতি গ্রহণ করা জরুরি।

তিনি বলেন, পেডাগজিক্যাল উদ্ভাবন শুধু প্রযুক্তির ব্যবহারেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা প্রয়োগে দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। একই সঙ্গে রেজিলিয়েন্স বা সহনশীলতা সংকটময় সময়েও শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে সহায়ক ভূমিকা রাখে।

উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-কেন্দ্রিক, মানসম্মত ও গবেষণাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়। ইংরেজি ডিসিপ্লিন তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের জাতীয় সম্মেলন আয়োজনের জন্য তিনি বেল্টাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক ও গবেষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা সংস্কার ও স্থিতিশীলতার জন্য গবেষণাভিত্তিক পেডাগজিক্যাল ইনোভেশনের ওপর গুরুত্বারোপ করেন।

ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মেলনের কী-নোট স্পিকার ও বেল্টার প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, কনফারেন্স কনভেনর ও বেল্টার সেক্রেটারি ড. মোঃ মহিব উল্লাহ এবং কো-কনভেনর ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।

উদ্বোধনী পর্ব শেষে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা কী-নোট সেশনে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতি এবং বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের বিভিন্ন পর্বে চারটি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব সেশনে ইংরেজি ভাষা শিক্ষার নানা দিক নিয়ে একাডেমিক আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা ও প্রভাষক আফসানা কবির প্রীতি। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় তিনশ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স: শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতির ওপর জোর

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ