দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

ছাতকে হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসার উদ্বোধন

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসা। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা, মালয়েশিয়া প্রবাসী আবদুল আউয়ালের সভাপতিত্বে ও হাফেজ মাসুক আহমদ হারুনের পরিচালনায় আনুষ্ঠানিক ভাবে 

উদ্বোধন করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আবদুশ শহিদ। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আজিজ আহমদ, ছাতক জালালিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম,  রায়সন্তোষপুর হাবিবিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম,

আলমপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ মাহফুজুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ নুর আহমদ,  লতিফিয়া স্টুডেন্ট ফোরাম এর সভাপতি আবদুল গফফার, মাঞ্জিহারা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ বাবুল আহমেদ, দাহারগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি নুর হোসেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৩২জন শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসা। এটি ভবিষ্যতে এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য প্রতিষ্ঠানের প্রতি সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসার উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসা। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা, মালয়েশিয়া প্রবাসী আবদুল আউয়ালের সভাপতিত্বে ও হাফেজ মাসুক আহমদ হারুনের পরিচালনায় আনুষ্ঠানিক ভাবে 

উদ্বোধন করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আবদুশ শহিদ। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আজিজ আহমদ, ছাতক জালালিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম,  রায়সন্তোষপুর হাবিবিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম,

আলমপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ মাহফুজুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ নুর আহমদ,  লতিফিয়া স্টুডেন্ট ফোরাম এর সভাপতি আবদুল গফফার, মাঞ্জিহারা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ বাবুল আহমেদ, দাহারগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি নুর হোসেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৩২জন শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসা। এটি ভবিষ্যতে এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য প্রতিষ্ঠানের প্রতি সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন অতিথিবৃন্দ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ