দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক অবৈধ ২টি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতকারী/সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে জোর নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালকের নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন । এর প্রেক্ষিতে অস্ত্রের কয়েকটি চালান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। সেই লক্ষ্যে গত ০২ মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কিঃমিঃ সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করেন । মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের দিকনির্দেশনায় গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ৯:৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের পাশে একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে।  অভিযানে টহল দল মালিকবিহীন ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারন ডায়েরীর জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ৬ মাসে ৬টি বিদেশী অস্ত্র/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

গত ৩ বছরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)  সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩৩টি দেশী/বিদেশী পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করেছেন বলে জমিয়েছেন।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)  অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক অবৈধ ২টি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ