দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

নীলফামারীতে রাতের আধারে গরু চুরির সময় যুবদল নেতা আটক

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক ইউনিয়ন যুবদল নেতা।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ বেরুবন্দ গ্রামের আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে রাতের আঁধারে গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ধাওয়া দেন। এ সময় চোরচক্রের তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জলপাই গাছে উঠে লুকানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে গাছ থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, আটক ব্যক্তি আব্দুল বাকী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, শুধু আব্দুল বাকী নন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির আরও কয়েকজন নেতাও এই গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় রেকর্ড ও ডকুমেন্টস তাদের হাতে রয়েছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই এলাকায় গরু চুরির ঘটনা নতুন নয়। তবে এবার হাতেনাতে ধরা পড়েছে। কারা কারা জড়িত, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে।”

এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাদের পক্ষ থেকেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, “আটক ব্যক্তি আব্দুল বাকী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নীলফামারীতে রাতের আধারে গরু চুরির সময় যুবদল নেতা আটক

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ